বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

নেইমারবিহীন ব্রাজিলের হার, ভক্তদের শান্ত থাকার পরামর্শ আনচেলত্তির

সংগৃহীত ছবি

২৭ মার্চ ২০২৬, ১০:১৬

নিউজ ডেস্ক

facebook sharing button
twitter sharing button
sharethis sharing button
whatsapp sharing button

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ফ্রান্সের কাছে ২-১ ব্যবধানে হেরেছে নেইমারবিহীন ব্রাজিল।

প্রীতি ম্যাচের আগে ব্রাজিলের স্কোয়াডে নেইমারকে রাখা হবে কিনা, তা নিয়ে ব্যাপক জল্পনা চলছিল। শেষ পর্যন্ত চোটের কারণে তাকে ছাড়াই মাঠে নামে সেলেসাওরা।

তবে গ্যালারিতে থাকা সমর্থকরা নেইমারকে দলে ফেরানোর দাবি জানান। ম্যাচজুড়ে তারা ‘নেইমার, নেইমার’ স্লোগান দিয়ে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

এমন পরিস্থিতিতে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান। ম্যাচ শেষে তিনি বলেন, বর্তমান দলের খেলোয়াড়দের ওপরই তিনি পূর্ণ আস্থা রাখতে চান।

আনচেলত্তি বলেন, “আমাদের এখন তাদের নিয়েই কথা বলা উচিত যারা এখানে আছে এবং মাঠে নিজেদের সর্বোচ্চটা দিচ্ছে। আমি তাদের লড়াকু মানসিকতায় সন্তুষ্ট।”

চোটের কারণে ক্লাব সান্তোসের হয়ে সাম্প্রতিক ম্যাচ মিস করায় ৩৪ বছর বয়সি নেইমারকে এই স্কোয়াডে রাখা হয়নি। ২০২৩ সালের গুরুতর ইনজুরির পর থেকে তিনি এখনো পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি।

ম্যাচে ১০ জনের ফ্রান্সের কাছে হারলেও ব্রাজিলের পারফরম্যান্সে ইতিবাচক দিক দেখছেন কোচ। তিনি রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়রের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং বলেন, দলের লড়াই করার মানসিকতা সন্তোষজনক।

উল্লেখ্য, নেইমার ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল)। আনচেলত্তি স্পষ্ট করেছেন, নেইমার পুরোপুরি ফিট হলে তবেই তাকে বিশ্বকাপ দলে বিবেচনা করা হবে।

আগামী ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি ও ভুলত্রুটি শুধরে নেওয়াই এখন সেলেসাওদের মূল লক্ষ্য।