ঈদে লা-রিভের বৈচিত্র্যময় আয়োজন

ঈদ কালেকশন
১৩ মার্চ ২০২৬, ০১:১৭
নিউজ ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক: আসন্ন ঈদকে সামনে রেখে পরিবারে সবার পছন্দ ও চাহিদা বিবেচনায় নতুন পোশাকের সংগ্রহ নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড La Riv। রঙিন নকশা, আধুনিক ডিজাইন ও আরামদায়ক কাপড়ের সমন্বয়ে এবারের ঈদ কালেকশন সাজিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, “ঈদ এমন একটি সময়, যখন আমরা পরিবার ও প্রিয়জনদের সঙ্গে নতুন করে সম্পর্ক ও সংযোগ গড়ে তুলি। আমাদের পোশাকের প্রতিটি ডিজাইন সেই সংযোগেরই প্রতিফলন।”
লা-রিভের এবারের ঈদ কালেকশনের পোশাকগুলোতে রং ও প্রিন্টের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে বিশেষত্ব তুলে ধরা হয়েছে। ব্লেন্ডেড ও মিস্টিক শেডের প্রিন্টের পাশাপাশি পার্টি ও এক্সক্লুসিভ কালেকশনে মেডিটেরেনিয়ান ও ডেকোরেটিভ প্রিন্ট স্টোরির ব্যবহারও নজর কাড়বে ক্রেতাদের। গহনার মতো কারুকাজ ও ভারী কাজের প্রিন্টও এ সংগ্রহের অন্যতম আকর্ষণ।
পুরুষ ও নারীদের জন্য রয়েছে নানা ধরনের আকর্ষণীয় পোশাক। শিশুদের জন্য রাখা হয়েছে সালোয়ার-কামিজ, ঘাগরা-চোলি, ফ্রক, টিউনিক, টপ-বটম সেট, পাঞ্জাবি, পোলো ও টি-শার্টসহ বিভিন্ন ম্যাচিং বটমসের সমাহার।
এছাড়া টিনদের জন্যও তৈরি করা হয়েছে আলাদা ঈদ কালেকশন, যেখানে বয়স উপযোগী ডিজাইন ও আধুনিক ফ্যাশনের সমন্বয় রাখা হয়েছে। বাবা-ছেলে এবং মা-মেয়ের জন্য বিশেষ ‘মিনি-মি’ কালেকশনও থাকছে এবারের আয়োজনে।
ঈদ উপলক্ষে লা-রিভের হোম ডেকর ও অ্যাক্সেসরিজ বিভাগেও যুক্ত হয়েছে নতুন কিছু আকর্ষণীয় পণ্য, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলবে।







