উজ্জ্বল ত্বকে ডালিমের জাদু—ঘরেই বানান প্রাকৃতিক ফেসপ্যাক

ফাইল ছবি
২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৪
নিউজ ডেস্ক
ডালিম শুধু খেতে সুস্বাদু নয়, ত্বকের যত্নেও দারুণ কার্যকর। এতে থাকা ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, জিঙ্ক ও এলাজিক অ্যাসিড ত্বককে উজ্জ্বল, টানটান ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। বিশেষ করে ডালিমের খোসা বলিরেখা কমাতে ও ব্রণ দূর করতে বেশ উপকারী।
প্রথমে ডালিমের খোসা আলাদা করে অন্তত ২৪ ঘণ্টা রোদে শুকিয়ে নিন। খোসা লাল থেকে বাদামি হয়ে গেলে ব্লেন্ড করে গুঁড়ো তৈরি করুন।
এরপর একটি বাটিতে এক টেবিল চামচ ডালিমের খোসার গুঁড়ো, এক টেবিল চামচ ব্রাউন সুগার এবং এক চা চামচ মধু নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। পেস্টটি নরম করতে কয়েক ফোঁটা গোলাপজল যোগ করতে পারেন।
মুখ ভালোভাবে ক্লিনজ করে শুকিয়ে নিয়ে প্যাকটি মুখ, গলা ও ঘাড়ে লাগান। ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন।
শুকিয়ে গেলে সামান্য পানি দিয়ে হালকা ম্যাসাজ করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। শেষে ঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করুন।
সবশেষে ত্বক অনুযায়ী একটি ময়েশ্চারাইজার ব্যবহার করে কিছুক্ষণ ম্যাসাজ করুন।
নিয়মিত ব্যবহার করলে ত্বক উজ্জ্বল, মসৃণ ও প্রাণবন্ত হয়ে উঠবে।






