যে নিয়মে পরিচ্ছন্ন রাখবেন ঘর

সংগৃহীত ছবি
১৩ মার্চ ২০২৬, ০১:১২
নিউজ ডেস্ক
আজকের গুরুত্বপূর্ণ জীবনযাপন খবর
লাইফস্টাইল ডেস্ক: শহরের বাসা বা ছোট জায়গায় বাগান করার জন্য অনেকেই টবে গাছ লাগাতে পছন্দ করেন। তবে অনেকের ধারণা, টবে ফলের গাছ লাগানো বেশ কঠিন। বিশেষজ্ঞদের মতে, সঠিক যত্ন ও উপযুক্ত পরিবেশ পেলে টবেও সহজেই কিছু ফলের গাছ বেড়ে উঠতে পারে এবং ফলও দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক এমন তিনটি ফলের গাছ সম্পর্কে, যেগুলো টবে লাগানো সম্ভব।
কামরাঙা
কামরাঙা অনেকেরই প্রিয় ফল। এই গাছ টবেও ভালোভাবে বেড়ে উঠতে পারে। নিয়মিত পানি দিতে হবে, তবে টবের মাটিতে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখা জরুরি। ফল ধরার সময় হলে গাছের ডাল ছেঁটে দিলে ভালো ফলন পাওয়া যায়। পর্যাপ্ত রোদ আসে এমন জায়গায় টবটি রাখা উচিত।
আম
আম খাওয়ার পর তার বীজ টবের মাটিতে পুঁতে দিলেই সেখান থেকে চারা গজাতে পারে। পর্যাপ্ত রোদ ও নিয়মিত পানি পেলে গাছ দ্রুত বড় হয়। তবে শীতকালে উত্তরের ঠান্ডা বাতাস থেকে গাছকে কিছুটা আড়ালে রাখা ভালো।
ড্রাগন ফল
ড্রাগন ফল বর্তমানে ছাদবাগানে খুব জনপ্রিয় একটি ফলের গাছ। বাড়ির ছাদ বা বারান্দায় টবে সহজেই এই গাছ লাগানো যায়। পর্যাপ্ত রোদ এবং হেলান দেওয়ার জন্য একটি দেয়াল বা খুঁটি থাকলেই গাছ ভালোভাবে বেড়ে ওঠে। নিয়মিত পানি দিতে হবে, তবে গোড়ায় যেন পানি জমে না থাকে সেদিকে সতর্ক থাকতে হবে।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত যত্ন, পর্যাপ্ত রোদ ও সঠিক পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে টবেই ফলের ছোট একটি বাগান গড়ে তোলা সম্ভব। এতে বাড়ির পরিবেশ যেমন সবুজ থাকবে, তেমনি মিলবে তাজা ফলের স্বাদও।





