শিরোনাম:
বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য দিল্লি অপেক্ষা করছে: ভারতীয় হাইকমিশনার

ফাইল ছবি
২০ আগস্ট ২০২৬, ১১:০৮
নিউজ ডেস্ক
আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য নয়াদিল্লি অপেক্ষা করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান ভারতীয় হাইকমিশনার।
সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, মর্মান্তিক এ ঘটনায় ক্ষতিপূরণ প্রদানসহ প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে যা যা করণীয়, তা বাস্তবায়নে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এটি একেবারেই সৌজন্য সাক্ষাৎ ছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।









