শিরোনাম:
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৭

ফাইল ছবি
২০ আগস্ট ২০২৬, ০২:১১
নিউজ ডেস্ক
জামালপুরের মাদারগঞ্জে আলোচিত মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়া হত্যা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টায় জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এ রায় ঘোষণা করেন।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাত আসামির প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মামলাটি জামালপুরের মাদারগঞ্জে মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন।
বিস্তারিত আসছে...









