শ্রমিক দিবসে টেরাকোটা ক্রিয়েটিভসের শিল্প প্রদর্শনী

ফাইল ছবি
০১ মে ২০২৬, ১০:৫৭
নিউজ ডেস্ক
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৭তম রঙ্গোত্তর শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে চিত্রকর্ম, আলোকচিত্র, ডিজিটাল আর্টসহ মোট ৯২টি শিল্পকর্ম প্রদর্শিত হয়।
শুক্রবার (১ মে) রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্রসরোবরে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। টেরাকোটা ক্রিয়েটিভস এই আয়োজন করে।
প্রদর্শনীটি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছিল। এতে বাংলাদেশের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম বিভিন্ন শিল্পমাধ্যমে তুলে ধরা হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রদর্শনীতে চিত্রশিল্পী অমিতাভ সরকার, তাজলিন আক্তার, সালেহা খাতুন, তপু দাসসহ মোট ১০ জন শিল্পীর চিত্রকর্ম এবং এ এফ এম মনিরুজ্জামান শিপুর ডিজিটাল আর্ট প্রদর্শিত হয়।
এছাড়া আলোকচিত্রীদের মধ্যে হাসান শাইফুদ্দিন চন্দন, জিএমবি আকাশ, হাফিজুর রহমান খান, মামুনুর রশিদ, মো. এনামুল কবির, মো. মঈন উদ্দিন, মো. সাইফুল আমিন (কাজল), পাবলো খালেদ, সাবিনা ইয়াসমিন, সফিকুল আলম কিরণ, সৈয়দ লতিফ হোসাইন, উজান রহমান, জিয়া রায়হান, মো. আল আমিন, গালিব রহমান নাদিম, মেহজাবিন সুমনা, তাহসীন মাহবুব ও পল ডেভিড বারিকদারের ছবি প্রদর্শিত হয়।
প্রদর্শনীর মাধ্যমে শ্রমজীবী মানুষের সংগ্রাম, বাস্তব জীবন ও শ্রমের মর্যাদা তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানান আয়োজকেরা।









