বিচ্ছেদ হলে তিনশ কোটি টাকার খোরপোশ! থালাপতি বিজয়কে ঘিরে আলোচনা

ফাইল ছবি
২১ এপ্রিল ২০২৬, ০৯:৫১
নিউজ ডেস্ক
তামিল সুপারস্টার ও রাজনীতিক থালাপতি বিজয়ের সম্ভাব্য বিবাহবিচ্ছেদকে ঘিরে বড় অঙ্কের খোরপোশ নিয়ে আলোচনা চলছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমের সঙ্গে খোরপোশের পরিমাণ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি, ফলে আইনি প্রক্রিয়াও দীর্ঘায়িত হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, খোরপোশ বাবদ সঙ্গীতা প্রায় ২৫০ কোটি রুপি এবং চেন্নাইয়ের একটি সমুদ্রতীরবর্তী বাড়ি দাবি করেছেন। তবে বিজয় বিষয়টি আদালতের বাইরে সমাধান করতে আগ্রহী বলে জানা গেছে। তিনি সর্বোচ্চ ৩৫ কোটি রুপি দিতে রাজি হলেও অপরপক্ষ তাদের দাবিতে অনড় রয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা ও দর-কষাকষি চলছে।
এদিকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত থাকায় ২০ এপ্রিল নির্ধারিত শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেন বিজয় পক্ষ। আদালত সেই আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ১৫ জুন নির্ধারণ করেছে। ফলে মামলার অগ্রগতি কিছুটা বিলম্বিত হয়েছে।
এর আগে কিছু প্রতিবেদনে দাবি করা হয়, দাম্পত্য জীবনে দূরত্বের পেছনে পরকীয়ার অভিযোগও রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।








