বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

গণভোটের রায় বাস্তবায়নে সরকারের সময়ক্ষেপণ এবং বিশেষ কমিটি গঠনের কার্যক্রমের প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের শেষ সময়ে রাত ৮টা ৫ মিনিটে ওয়াকআউটের ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

ওয়াকআউটের কারণ ব্যাখ্যা করে শফিকুর রহমান বলেন, সংসদে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় থাকার পরও অধিবেশনের শুরুতেই কয়েকটি বিশেষ কমিটি গঠনের প্রক্রিয়া নেওয়া হচ্ছে। অথচ এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল গণভোটের রায় অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা।

তিনি অভিযোগ করেন, সরকারি দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন থেকে বিরত থাকতে ক্রমাগত সময়ক্ষেপণ করছে। এ অবস্থানের প্রতিবাদ জানাতেই বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছে।

বিস্তারিত আসছে...