যে ২ কারণে ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করছে পাকিস্তান

ফাইল ছবি
১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৪
নিউজ ডেস্ক
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতিকে ‘ভুল’ বা ‘মিসটেক’ বলে মন্তব্য করেছেন ইসরাইলের এক মন্ত্রী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪০ দিন ধরে চলা ইরানবিরোধী যৌথ আগ্রাসনের মধ্যে হঠাৎ করে যুদ্ধবিরতির ঘোষণা দেন। এরপর তেহরানের সঙ্গে একটি স্থায়ী শান্তিচুক্তির লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় তুরস্ক ও মিশর আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে যুদ্ধবিরতির ৪৮ ঘণ্টা না পেরোতেই এ নিয়ে আপত্তি জানাল ইসরাইল।
ইসরাইলের ডায়াসপোরা বিষয়ক মন্ত্রী এবং শাসকদল লিকুদ পার্টির সদস্য আমিচাই চিকলি স্থানীয় গণমাধ্যমকে বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করা একটি ভুল সিদ্ধান্ত ছিল।
তিনি ইসরাইলের ১০৩এফএম রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমার মনে হয়, এই সময়ে যুদ্ধবিরতিতে যাওয়া একটি ভুল ছিল। এ ধরনের দেশ—যেমন জাপানি সাম্রাজ্য বা নাৎসি জার্মানি—তাদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে হয়।’
আমিচাই চিকলি আরও বলেন, তার মতে এই যুদ্ধবিরতি টিকে থাকার সম্ভাবনা মাত্র ৫০ শতাংশ।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই মন্তব্য নতুন করে পরিস্থিতি জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আল জাজিরা।









