যুদ্ধবিরতিকে ‘মিসটেক’ বললেন ইসরাইলি মন্ত্রী

ফাইল ছবি
০৯ এপ্রিল ২০২৬, ০৪:১২
নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনায় এখন মাত্র কয়েকটি বিষয়েই সমঝোতা বাকি রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার।
শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে অনুষ্ঠিত আন্টালিয়া কূটনীতি ফোরামে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
ইসহাক দার বলেন, দক্ষিণ এশিয়া—বিশেষ করে পাকিস্তান—অপরিসীম সম্ভাবনাময় একটি অঞ্চল হলেও প্রায় ২০০ কোটি মানুষের এই অঞ্চলের মোট জিডিপি মাত্র ৪ ট্রিলিয়ন ডলার, যা অত্যন্ত হতাশাজনক।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র-ইরান বিরোধের কারণে এই অঞ্চলের অর্থনীতি ও বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। শুরু থেকেই এই সংঘাত নিরসনে পাকিস্তান প্রচেষ্টা চালিয়ে আসছে বলেও তিনি উল্লেখ করেন।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখনো কোনো শক্তিশালী আনুষ্ঠানিক বাণিজ্য কাঠামো গড়ে ওঠেনি, তাই আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ আরও বাড়ানো জরুরি।
তিনি বলেন, ট্রানজিট পণ্য পরিবহনের ক্ষেত্রে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ ও আদর্শ দেশ হিসেবে ভূমিকা রাখতে পারে।
ইসহাক দার আরও বলেন, ৪৭ বছর পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের ভূমিকা গর্বের বিষয়।
এছাড়া তিনি লেবাননে যুদ্ধবিরতির পর গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান।
তথ্যসূত্র: সামা টিভি









