শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফরিদপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহসিন ইসলাম সিয়াম (২৩)-কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল শহরের বাইপাস সড়কের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার সিয়াম শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, কোতোয়ালি থানার একটি ভাঙচুর মামলায় গ্রেফতার হয়ে তিনি আগে জেলহাজতে ছিলেন। সম্প্রতি জামিনে বের হয়ে এলাকায় একাধিক মারামারির ঘটনায় জড়িয়ে পড়েন। মারামারির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, সিয়ামের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। তাকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।