তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন’ — আসিফ নজরুল

ফাইল ছবি
১৪ মে ২০২৬, ১২:৫২
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ঢাকা বিশ্ববিদ্যালয় সফরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার শিক্ষাজীবন নিয়ে ওঠা আলোচনা প্রসঙ্গে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং প্রায় দুই মাস নিয়মিত ক্লাসও করেছেন।
আসিফ নজরুল লেখেন, ‘তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আইন বিভাগের উপরের ব্যাচের ছাত্র হিসেবে তখনই বিষয়টা আমি জানতাম।’
তিনি আরও জানান, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে ছিলেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব।
পড়াশোনা অসম্পন্ন থাকার কারণ প্রসঙ্গে তিনি বলেন, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত ঝুঁকির কারণেই সম্ভবত তারেক রহমানের বিশ্ববিদ্যালয় জীবন সংক্ষিপ্ত হয়ে যায়।









