শ্রম অধিদপ্তরে ৬৯টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি

ফাইল ছবি
১৫ মার্চ ২০২৬, ০৬:৪১
নিউজ ডেস্ক
ঢাকা:
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শ্রম অধিদপ্তরে ৬৯টি শূন্য পদে নিয়োগের জন্য আবেদন চলছে। নিয়োগ হবে ১৩ থেকে ২০তম গ্রেডের ১৩টি ক্যাটাগরিতে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ মার্চ ২০২৬, বিকেল ৫টা।
পদ ও যোগ্যতার সংক্ষিপ্ত বিবরণ:
১. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
-
পদসংখ্যা: ১
-
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান, কম্পিউটার ও সাঁটলিপি দক্ষতা (ইংরেজিতে ৮০ শব্দ/মিনিট, বাংলায় ৫০ শব্দ/মিনিট), কম্পিউটার মুদ্রাক্ষরে দক্ষতা
-
গ্রেড/বেতন: ১৩, ১১,০০০–২৬,৫৯০ টাকা
২. হিসাবরক্ষক
-
পদসংখ্যা: ১
-
যোগ্যতা: বাণিজ্য বিষয়ে স্নাতক/সমমান, মাইক্রোসফট অফিস ও কম্পিউটার দক্ষতা
-
গ্রেড/বেতন: ১৩, ১১,০০০–২৬,৫৯০ টাকা
৩. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
-
পদসংখ্যা: ১৪
-
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান, কম্পিউটার দক্ষতা, সাঁটলিপি দক্ষতা (ইংরেজি ৭০ শব্দ/মিনিট, বাংলা ৪৫ শব্দ/মিনিট)
-
গ্রেড/বেতন: ১৪, ১০,২০০–২৪,৬৮০ টাকা
৪. ল্যাবরেটরি টেকনিশিয়ান
-
পদসংখ্যা: ৮
-
যোগ্যতা: জীববিজ্ঞান বিষয়ে স্নাতক, ল্যাবরেটরিতে ১ বছরের অভিজ্ঞতা
-
গ্রেড/বেতন: ১৪, ১০,২০০–২৪,৬৮০ টাকা
৫. লাইব্রেরি সহকারী
-
পদসংখ্যা: ৪
-
যোগ্যতা: গ্রন্থাগারবিজ্ঞান/তথ্যবিজ্ঞান/গ্রন্থাগার ব্যবস্থাপনায় স্নাতক
-
গ্রেড/বেতন: ১৪, ১০,২০০–২৪,৬৮০ টাকা
৬. পরিবারকল্যাণ পরিদর্শিকা
-
পদসংখ্যা: ১৮
-
যোগ্যতা: স্নাতক, হাসপাতালে বা ক্লিনিকে ২ বছরের অভিজ্ঞতা
-
গ্রেড/বেতন: ১৪, ১০,২০০–২৪,৬৮০ টাকা
৭. অডিওভিজ্যুয়াল অপারেটর
-
পদসংখ্যা: ২
-
যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমান
-
গ্রেড/বেতন: ১৪, ১০,২০০–২৪,৬৮০ টাকা
৮. ফার্মাসিস্ট
-
পদসংখ্যা: ৩
-
যোগ্যতা: উচ্চমাধ্যমিক ও ফার্মাসিস্ট প্রশিক্ষণসহ ১ বছরের অভিজ্ঞতা
-
গ্রেড/বেতন: ১৫, ৯,৭০০–২৩,৪৯০ টাকা
৯. ডাটা এন্ট্রি অপারেটর
-
পদসংখ্যা: ২
-
যোগ্যতা: উচ্চমাধ্যমিক, কম্পিউটার মুদ্রাক্ষরে দক্ষ (বাংলা/ইংরেজি ২০ শব্দ/মিনিট)
-
গ্রেড/বেতন: ১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা
১০. নার্স
-
পদসংখ্যা: ৮
-
যোগ্যতা: নার্সিং ডিপ্লোমা
-
গ্রেড/বেতন: ১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা
১১. ডিসপেন্সারি অ্যাটেনডেন্ট
-
পদসংখ্যা: ৫
-
যোগ্যতা: মাধ্যমিক পাশ ও হাসপাতালে ১ বছরের অভিজ্ঞতা
-
গ্রেড/বেতন: ১৯, ৮,৫০০–২০,৫৭০ টাকা
১২. পরিচ্ছন্নতাকর্মী
-
পদসংখ্যা: ২
-
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান, ৮০% পদ হরিজন সম্প্রদায়ের জন্য সংরক্ষিত
-
গ্রেড/বেতন: ২০, ৮,২৫০–২০,০১০ টাকা
১৩. আয়া (মহিলা)
-
পদসংখ্যা: ১
-
যোগ্যতা: মাধ্যমিক পাশ ও ১ বছরের অভিজ্ঞতা
-
গ্রেড/বেতন: ২০, ৮,২৫০–২০,০১০ টাকা
বয়সসীমা:
-
১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮–৩২ বছর।
-
১ ও ৩ নম্বর পদে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি:
-
পদ ১–১০: ১১২ টাকা (১০০ টাকা + ১২ টাকা সার্ভিস চার্জ)
-
পদ ১১–১৩: ৫৬ টাকা (৫০ টাকা + ৬ টাকা সার্ভিস চার্জ)
-
অনগ্রসর শ্রেণি/প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জন্য: ৫৬ টাকা
আবেদন পদ্ধতি:
-
প্রার্থীরা শ্রম অধিদপ্তরের ওয়েবসাইটে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে আবেদন করতে পারবেন।
-
আবেদন শেষ তারিখ: ১৫ মার্চ ২০২৬, বিকেল ৫:০০
চাকরির বিস্তারিত তথ্য ও পরবর্তী আপডেটের জন্য প্রার্থীরা শ্রম অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।





