শিরোনাম:
ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, এইচএসসি পাসেই আবেদন

ফাইল ছবি
১৯ আগস্ট ২০২৬, ১১:১৯
নিউজ ডেস্ক
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটির সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের অপারেশন্স অফিসে অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট সিকিউরিটি সুপারভাইজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। পদটিতে এইচএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ইউনিভার্সিটি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট সিকিউরিটি সুপারভাইজার
বিভাগ: সেফটি অ্যান্ড সিকিউরিটি | অপারেশন্স অফিস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এইচএসসি বা সমমান পাস
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজিতে যোগাযোগের সক্ষমতা থাকতে হবে
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
কর্মস্থল: ঢাকা ও ঢাকা (সাভার)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে ব্র্যাক ইউনিভার্সিটির সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬।






