কেন আ.লীগ নিষিদ্ধের আন্দোলন গড়ে তোলেন হাসনাত—কারণ জানালেন রাশেদ

ফাইল ছবি
১৬ এপ্রিল ২০২৬, ১২:৩০
নিউজ ডেস্ক
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান-এর সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, রাশেদ প্রধান সীমা অতিক্রম করে বক্তব্য দিচ্ছেন এবং শালীনতা লঙ্ঘন করছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন বলেন, “১১ দলীয় জোটের নেতা রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছে! এখন যদি এর জবাবে ছাত্রদল বা যুবদল লিমিট ক্রস করে, সেটা কি ভালো হবে? আমি সেটা চাই না।”
তিনি আরও বলেন, “তার বিরুদ্ধে বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এসব অপরাধের বিচার হতে হবে। অন্যথায় বাংলাদেশ একটি অবাসযোগ্য ভূখণ্ডে পরিণত হবে।”
বিএনপির এই নেতা মন্তব্য করেন, বাকস্বাধীনতার অর্থ গালিগালাজ নয়। সমালোচনার ক্ষেত্রেও শালীনতা বজায় রাখা জরুরি। “আপনি আপনার মতামত দেবেন, আমি আমারটা দেবো—কিন্তু গালিগালাজের মাধ্যমে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়,”—যোগ করেন তিনি।
রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, রাশেদ প্রধান ইচ্ছাকৃতভাবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করতে চান, যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে তা রাজনৈতিকভাবে কাজে লাগানো যায়। তিনি বলেন, “আপনি ভাবছেন, আপনি গালি দিলে আপনার বিরুদ্ধে মামলা হবে বা ছাত্রদল-যুবদল মাঠে নামবে, আর ১১ দল আপনার পক্ষে অবস্থান নেবে—এটাই কি আপনার উদ্দেশ্য?”
শেষে তিনি ১১ দলীয় জোটের কাছে রাশেদ প্রধানের বক্তব্যের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান।









