বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঝিনাইদহে বিএনপি ১, জামায়াত ৩

ফাইল ফটো
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১
নিউজ ডেস্ক
ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে একটিতে বিএনপি ও অপর তিনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী জয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মাসউদ ভোটের ফলাফল ঘোষণা করেন।
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ১ লাখ ৭৩ হাজার ৩৮১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিএনপির মো. আসাদুজ্জামান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পেয়েছেন ৫৭ হাজার ৫৫ ভোট।
ঝিনাইদহ-২ (হরিণাকুণ্ডু-সদর উপজেলা (মহারাজপুর, ফুরসন্দি, ঘোড়শাল ও নলডাঙ্গা ইউনিয়ন ব্যতীত)) আসনে ১ লাখ ৯৫ হাজার ৭০ ভোট পেয়ে বেসরকারি ভাবে জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আজম মো. আবুবকর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আবদুল মজিদ পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৮৪ ভোট।
ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে ১ লাখ ৭৫ হাজার ৮৫৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে জামায়াতে ইসলামীর প্রার্থী মতিয়ার রহমান (দাঁড়িপাল্লা) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ) মেহেদী হাসান পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৮৫৭ ভোট।
ঝিনাইদহ-৪ (সদর উপজেলার মহারাজপুর, ফুরসন্দি, ঘোড়শাল ও নলডাঙ্গা ইউনিয়ন এবং কালীগঞ্জ উপজেলা) আসনে ১ লাখ ৫ হাজার ৯৯৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তালিব (দাঁড়িপাল্লা) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (বিএনপির বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী (কাপ পিরিচ) পেয়েছেন ৭৭ হাজার ১০৪ ভোট।









