সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

ফাইল ছবি

২১ জুন ২০২৬, ১১:২১

নিউজ ডেস্ক

facebook sharing button
twitter sharing button
sharethis sharing button
whatsapp sharing button

বরিশালের গৌরনদী উপজেলায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দিয়ে তিন বছরের এক অবুঝ শিশু কন্যাকে ধর্ষণের লোমহর্ষক অভিযোগ উঠেছে। এই পৈশাচিক ঘটনায় জালাল শিকদার (৬৫) নামে এক বৃদ্ধকে একমাত্র আসামি করে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

আজ রোববার (২১ জুন) রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে প্রতিবেশী জালাল শিকদার মোবাইল ফোনে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে ওই শিশুকে নিজের বসতঘরে ডেকে নিয়ে যান। সেখানে ফাঁকা ঘরে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন জালাল।

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি
ঘটনার দিন রাতে শিশুটি প্রচণ্ড ব্যথায় কান্নাকাটি করে তার বাবা-মাকে পুরো বিষয়টি খুলে বলে। রক্তক্ষরণ ও গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ওই রাতেই প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে শুক্রবার দিবাগত রাতেই তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয় এবং শনিবার দুপুরে শিশুটির প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা (মেডিকেল টেস্ট) সম্পন্ন হয়।

পুলিশি তদন্ত ও আসামিকে গ্রেপ্তারের চেষ্টা
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, “তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি জানার পর পরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে গিয়ে ভুক্তভোগী শিশু ও তার বাবা-মায়ের সাথে কথা বলে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে।”

তিনি আরও জানান, ইতিমধ্যে বরিশাল শেবাচিম হাসপাতালে ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত লম্পট জালাল শিকদার পলাতক রয়েছে। তাকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে জোর প্রচেষ্টা চালাচ্ছে।