সংসদে আলোচিত হেডফোনের দাম ৬৯ ডলার

ফাইল ছবি
১৫ মার্চ ২০২৬, ০৬:৫৭
নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ব্যবহৃত হেডফোনের কোয়ালিটি নিয়ে সমালোচনা করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেম। সংসদ চলাকালে অনেক সদস্যের অভিযোগ ছিল, হেডফোন ঠিকমতো কাজ করছে না।
তবে জানা গেছে, সংসদে ব্যবহৃত হেডফোনটি যুক্তরাষ্ট্রের ‘Shure’ ব্র্যান্ডের। প্রতিষ্ঠানটি মাইক্রোফোন, ওয়্যারলেস অডিও সিস্টেম এবং হেডফোন নির্মাণের জন্য বিখ্যাত।
হেডফোনের বিস্তারিত
-
মডেল: SRH240A
-
দাম: ৬৯ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮,৪৫৭ টাকা)
-
বৈশিষ্ট্য: Shure ব্র্যান্ডের সবচেয়ে কম দামের সিরিজের হেডফোন।
Shure ব্র্যান্ডের অন্যান্য হেডফোনের দাম
-
AONIC 50 GEN 2: ৩৮৯ ডলার (~৪৭,৭৫০ টাকা)
-
SRH840A: ১৬৯ ডলার (~২০,৭৩৭ টাকা)
-
SRH440A: ১০৯ ডলার (~১৩,৩৭৪ টাকা)
-
SRH1540: ৫০০ ডলার (~৬১,৩৭৫ টাকা)
-
SRH1840: ৫৪৯ ডলার (~৬৭,৩৩২ টাকা)
এই হেডফোনগুলো সংসদে ব্যবহার করা হেডফোনের তুলনায় দামের দিক থেকে বেশি উন্নত ও প্রিমিয়াম মানের।





