বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেড় লাখ টন ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত

ফাইল ছবি

২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৩

নিউজ ডেস্ক

facebook sharing button
twitter sharing button
sharethis sharing button
whatsapp sharing button

আজকের গুরুত্বপূর্ণ বাণিজ্য খবর

জ্বালানি সরবরাহব্যবস্থা সচল রাখতে দেড় লাখ টন পরিশোধিত ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২১ এপ্রিল) ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জরুরি চাহিদা পূরণের জন্য এ জ্বালানি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি ক্রয়সংক্রান্ত কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপন করা হবে।

এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটছে। ফলে দেশে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে।

সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানি করে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করলেও দেশের বিভিন্ন পেট্রল পাম্পে এক মাসেরও বেশি সময় ধরে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

এমন পরিস্থিতি মোকাবিলায় গত শনিবার জ্বালানি তেলের দামও বাড়ানো হয়েছে।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রলের দাম ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে লিটারপ্রতি ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ বাণিজ্য খবর