‘হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে কথা হয়েছে’

সংগৃহীত ছবি
২৪ মার্চ ২০২৬, ০৭:২৯
নিউজ ডেস্ক
চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী ২০ মার্চ (শুক্রবার) অথবা ২১ মার্চ (শনিবার) উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। এই দুই দিনে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৮ মার্চ) দেওয়া এক বার্তায় অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী:
২০ মার্চ: রংপুর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
২১ মার্চ: ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিসের এই তথ্য অনুযায়ী ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া অনিশ্চিত থাকতে পারে, তাই মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।









